আর্টিকেল ১৭৪
Article 174
ইসলামী শিক্ষায় প্রাকৃতিক বিজ্ঞান, যেমন গণিত, এবং সংস্কৃতি-সম্পর্কিত বিজ্ঞান, এই দুইয়ের মধ্যে পার্থক্য করা উচিত। প্রাকৃতিক বা পরীক্ষণভিত্তিক বিজ্ঞান এবং এর সঙ্গে সম্পর্কিত সবকিছু প্রয়োজন অনুযায়ী শেখানো হয়, এবং শিক্ষার কোনো নির্দিষ্ট স্তরে তা সীমাবদ্ধ থাকে না। আর সংস্কৃতি-সম্পর্কিত বিজ্ঞানগুলো প্রাথমিক ও মাধ্যমিক স্তরে একটি নির্দিষ্ট নীতির আওতায় শেখানো হয়, যা ইসলামী চিন্তা ও বিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। উচ্চশিক্ষায় এই সংস্কৃতি-সম্পর্কিত বিজ্ঞানগুলো অন্যান্য বিজ্ঞানের মতোই অধ্যয়ন করা হয়, তবে শর্ত থাকে যে, তা যেন শিক্ষানীতি ও তার লক্ষ্য থেকে বিচ্যুতির কারণ না হয়।
A distinction should be drawn between the empirical sciences such as mathematics on the one hand and the cultural sciences on the other. The empirical sciences and all that is related to them are taught according to the need and are not restricted to any stage of education. As for the cultural sciences, they are taught at the primary and secondary levels according to a specific policy which does not contradict Islamic thoughts and rules. In higher education, these cultural sciences are studied like other sciences provided they do not lead to a departure from the education policy and its goal.
এর দলীল হলো সেই সাধারণ দলীলগুলো, যেগুলো জ্ঞান অর্জনের অনুমতি দেয়, কারণ সেগুলো সব ধরনের জ্ঞানকেই অন্তর্ভুক্ত করে। সুতরাং মুসলিমের জন্য সব ধরনের জ্ঞান শেখা বৈধ। তবে কিছু জ্ঞান শেখার ফলে বিশ্বাসে বিচ্যুতি ঘটে, কিংবা ‘আকীদায় দুর্বলতা আসে। তাই এই ধরনের জ্ঞান, যতক্ষণ তা সেই ফল দেয়, শেখানো নিষিদ্ধ। আর যদি সেই প্রভাব বিলুপ্ত হয়, তবে তা শেখা বৈধ হবে, এই মূলনীতির ভিত্তিতে: "কোনো বৈধ বিষয়ের একটি প্রকার যদি ক্ষতির কারণ হয়, তবে শুধু সেই প্রকারটিই নিষিদ্ধ হবে, এবং বিষয়টি বৈধ থেকেই যাবে।"