১১ ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন
11 Trading And Manufacturing
আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) সম্পদকে এই দুনিয়ায় মানুষের স্বার্থ প্রতিষ্ঠার উপায় বানিয়েছেন, এবং এসব স্বার্থ অর্জনের উপায় হিসেবে তিনি ব্যবসা-বাণিজ্যকে বৈধ করেছেন। এটা সত্য যে, প্রত্যেকের যা প্রয়োজন তা সব জায়গায় পাওয়া যায় না, আর বল প্রয়োগ ও শক্তির জোরে কিছু কেড়ে নেওয়া ফাসাদ (বিপর্যয়)। সুতরাং এমন একটি ব্যবস্থা থাকা উচিত যা প্রত্যেককে বল প্রয়োগ ও শক্তির আশ্রয় না নিয়েই তার প্রয়োজনীয় জিনিস নিতে সক্ষম করে। সেই ব্যবস্থাই হলো ব্যবসা-বাণিজ্য, এবং বিক্রয়ের কিছু নিয়মও রয়েছে। আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা) বলেন,
Allah (swt) made the property a means to establish the interests of human beings in this Dunya (worldly life) and He (swt) allowed trading as a way to gain these interests (Masalih). It is true to say that what everybody wants is not available in every location and that taking something by force and overpowering is corrupt. Thus, there should be a system that enables everybody to take that which He needs without resorting to force and strength. Trading is that system, and there are rules of selling. Allah (swt) says,
“হে ঈমানদারগণ! তোমরা একে অপরের ধন-সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, তবে পারস্পরিক সম্মতিতে ব্যবসা হলে ভিন্ন কথা।” [আন-নিসা: ২৯]। ব্যবসা দুই প্রকার: যা হালাল এবং শরিয়াতে যাকে বাই‘ (ক্রয়-বিক্রয়) বলা হয়, এবং যা হারাম এবং যাকে রিবা (সুদ) বলা হয়। এই উভয়ই ব্যবসা। আল্লাহ আমাদের জানিয়েছেন যে কাফিররা যুক্তির ভিত্তিতে ব্যবসা ও সুদের মধ্যে পার্থক্য (থাকার বিষয়টি) প্রত্যাখ্যান করেছিল। আল্লাহ (সুবহানাহু ওয়া তা‘আলা) বলেন: