২.৩ ইসলামী শাসনব্যবস্থার রূপ প্রজাতান্ত্রিক নয়
2.3 The shape of the Islamic ruling system is not republican
ইসলামী শাসনব্যবস্থার গঠন প্রজাতান্ত্রিক নয়। প্রজাতান্ত্রিক ব্যবস্থা গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত, যেখানে সার্বভৌমত্ব জনগণের হাতে অর্পণ করা হয়। সুতরাং শাসন ও আইন প্রণয়নের অধিকার জনগণের, এবং শাসক নিয়োগ ও তাকে অপসারণের অধিকারও তারা সংরক্ষণ করে। তারা সংবিধান প্রণয়ন, আইন তৈরি এবং সংবিধান ও আইন বাতিল, পরিবর্তন বা সংশোধনের অধিকারও নিজেদের হাতে রাখে।
The shape of the Islamic ruling system is not republican. The republican system is based on democracy, where sovereignty is given to the people. Thus, the people have the right of ruling and legislation, and they reserve the right to appoint the ruler and remove him. They reserve the right to lay down a constitution and enact laws and to abolish, alter or modify both the constitution and the laws.
এর বিপরীতে, ইসলামী শাসনব্যবস্থা ইসলামী আকীদাহ এবং শরীয়াহ আইনের উপর প্রতিষ্ঠিত। সার্বভৌমত্ব আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা)-র শারঈ' বিধানের, উম্মাহর নয়। সুতরাং উম্মাহর আইন প্রণয়নের কোনো অধিকার নেই, খলীফারও নেই। একমাত্র আইনদাতা হলেন আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা), আর খলীফার অধিকার কেবল আল্লাহ (সুবহানাহু ওয়া তা'আলা)-র কিতাব ও তাঁর রাসূল ﷺ-এর সুন্নাহ থেকে গৃহীত বিধান দিয়ে সংবিধান ও আইনসমূহ গ্রহণ করা। আরও, উম্মাহর খলীফাকে অপসারণের কোনো অধিকার নেই; তাকে অপসারণ করে শারঈ' বিধান। তবে উম্মাহর তাঁকে নিয়োগ দেওয়ার অধিকার আছে, কেননা ইসলাম উম্মাহকে এই কর্তৃত্ব ও ক্ষমতা দিয়েছে, তাই সে যাকে ইচ্ছা নির্বাচন করার এবং তার হাতে বাই'আত দেওয়ার কর্তৃত্ব ও ক্ষমতা লাভ করেছে।